1. অর্থ ও বাণিজ্য
  2. আন্তর্জাতিক
  3. ইসলাম
  4. খবরের দিগন্ত
  5. খেলাধুলা
  6. তথ্য প্রযুক্তি
  7. বাংলাদেশ
  8. বিনোদন
  9. মতামত
  10. রাজনীতি
  11. সর্বশেষ
আজকের সর্বশেষ খবর

সগড়ায় ডে-নাইট মিনি ফুটবল টুর্নামেন্টের পুরস্কার বিতরণী অনুষ্ঠিত

Link Copied!

বুধবার (১৬ সেপ্টেম্বর) সগড়া সরকারি প্রাথমিক বিদ্যালয় প্রাঙ্গণে এই টুর্নামেন্টের ফাইনাল খেলা ও সংবর্ধনা অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। টুর্নামেন্টের ফাইনালে লিজেন্ড অফ সগড়া বনাম KG টপ ওয়ান দল মুখোমুখি হয়।
সগড়া সরকারি প্রাথমিক বিদ্যালয় প্রাঙ্গণে আয়োজিত এই অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ১নং রশিদাবাদ ইউনিয়ন বিএনপি’র সাধারণ সম্পাদক ও সদর থানা বিএনপি’র সহ-সাধারণ সম্পাদক জনাব মুর্শিদ উদ্দিন।
টুর্নামেন্টে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কিশোরগঞ্জ জেলা পরিষদের সম্মানিত প্রশাসক জনাব খালেদ সাইফুল্লাহ ভিপি সোহেল খান। অনুষ্ঠানে উদ্বোধক হিসেবে উপস্থিত ছিলেন, জনাব মোঃ ফেরদৌস আহম্মেদ নেভিন, সাবেক সাধারণ সম্পাদক, জেলা ছাত্রদল, কিশোরগঞ্জ।

এছাড়া টুর্নামেন্ট পরিচালনায় দায়িত্বে ছিলেন জনাব মোঃ আব্দুল আহাদ রঞ্জু মিয়া। অনুষ্ঠানে এলাকার গণ্যমান্য মুরুব্বীগণসহ বিপুল সংখ্যক ক্রীড়াপ্রেমী দর্শক উপস্থিত থেকে খেলা উপভোগ করেন।