টয়েনবি সার্কুলার রোড, মতিঝিল, ঢাকা - ১০০০মঙ্গলবার , ৩০ জুন ২০২৬
  1. অর্থ ও বাণিজ্য
  2. আন্তর্জাতিক
  3. ইসলাম
  4. খবরের দিগন্ত
  5. খেলাধুলা
  6. তথ্য প্রযুক্তি
  7. বাংলাদেশ
  8. বিনোদন
  9. মতামত
  10. রাজনীতি
  11. সর্বশেষ
আজকের সর্বশেষ খবর

শোলাকিয়ায় ঈদগাহের দৃষ্টিনন্দন ফটকের ভিত্তি প্রস্হর উদ্বোধন

মো:মিজানুর রহমান শাহীন
মে ২০, ২০২৬ ১:৪১ অপরাহ্ণ
Link Copied!

কিশোরগঞ্জের ঐতিহাসিক শোলাকিয়া ঈদগাহ ময়দানে দৃষ্টিনন্দন ফটক নির্মাণ কাজের শুভ উদ্বোধন করা হয়েছে।

মঙ্গলবার (১২ মে) ভিত্তিপ্রস্তর স্থাপনের মাধ্যমে আনুষ্ঠানিকভাবে এ নির্মাণ কাজের উদ্বোধন ঘোষণা করেন জেলা পরিষদের প্রশাসক খালেদ সাইফুল্লাহ ভিপি সোহেল।

গত ঈদুল ফিতরের ১৯৯তম শোলাকিয়া ঈদের জামাতে লাখো মুসল্লির সামনে তিনি প্রতিশ্রুতি দিয়েছিলেন, পরবর্তী ঈদের জামাতের আগেই ঈদগাহ ময়দানে একটি আকর্ষণীয় ফটক নির্মাণ করা হবে।সেই প্রতিশ্রুতির বাস্তবায়ন হিসেবে এই উদ্যোগ গ্রহণ করা হয়েছে বলে জানা গেছে।

উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মাসুদ হাসান জেলা বিএনপির সাবেক দপ্তর সম্পাদক, সাইফুল ইসলাম সুমন সাবেক উপজেলা চেয়ারম্যান,সাইফুল মালেক চৌধুরী সাধারণ সম্পাদক কিশোরগঞ্জ প্রেসক্লাব, মুফতি আবুল খায়ের মোহাম্মদ সাইফুল্লাহ ঈদগার ইমাম, এছাড়াও বিভিন্ন রাজনৈতিক দলের নেতাকর্মী, প্রশাসনের কর্মকর্তা, ইলেকট্রনিক মিডিয়ার কর্মী এবং সর্বস্তরের জনগণ অনুষ্ঠানে অংশ নেন।

বক্তা মাঠের ঐতিহ্য তুলে ধরে বিভিন্ন উন্নয়নমূলক কাজে পরামর্শ প্রদান করেন।
জেলা পরিষদ প্রশাসক খালেদ সাইফুল্লাহ সোহেল গুরুত্ব সহকারে তাদের পরামর্শ শুনেন এবং ভবিষ্যতে আরো সুযোগ-সুবিধা বৃদ্ধির জন্য এবং সৌন্দর্য বৃদ্ধির জন্য উন্নয়নমূলক কাজ অব্যাহত রাখার আশ্বাস প্রদান করেন।

ঐতিহাসিক শোলাকিয়া ঈদগাহ ময়দান বাংলাদেশের অন্যতম বৃহৎ ও প্রাচীন ঈদের জামাতস্থল। কিশোরগঞ্জ শহরের পূর্ব প্রান্তে নরসুন্দা নদীর তীরে অবস্থিত প্রায় ৭ একর আয়তনের এই ঈদগাহে ২৬৫টি কাতারে লক্ষাধিক মুসল্লি একসঙ্গে নামাজ আদায় করতে পারেন।

জানা যায়,১৭৫০ সালে প্রথম ঈদের জামাত শুরু হয়।পরবর্তীতে ১৮২৮ সালে বৃহৎ আকারে ঈদের জামাত অনুষ্ঠিত হয়। দীর্ঘ প্রায় দুই শতাব্দীর ঐতিহ্য বহনকারী এই ঈদগাহে প্রতি বছর ঈদুল ফিতর ও ঈদুল আজহায় দেশের বিভিন্ন প্রান্ত থেকে মুসল্লিরা অংশ নেন। নিরাপত্তা নিশ্চিতে পুলিশসহ বিভিন্ন আইনশৃঙ্খলা বাহিনী দায়িত্ব পালন করে থাকে।