1. অর্থ ও বাণিজ্য
  2. আন্তর্জাতিক
  3. ইসলাম
  4. খবরের দিগন্ত
  5. খেলাধুলা
  6. তথ্য প্রযুক্তি
  7. বাংলাদেশ
  8. বিনোদন
  9. মতামত
  10. রাজনীতি
  11. সর্বশেষ
আজকের সর্বশেষ খবর

নরসুন্দা নদী পরিষ্কার অভিযানের উদ্বোধন, অংশ নিলেন শতাধিক স্বেচ্ছাসেবী

Link Copied!

কিশোরগঞ্জে নরসুন্দা নদীর কচুরিপানা অপসারণ ও পরিষ্কার-পরিচ্ছন্নতা কার্যক্রমের উদ্বোধন করা হয়েছে।

মঙ্গলবার (১৯ মে ) সকাল ১০টায় শহরের পাগলা মসজিদের সামনে থেকে এ কর্মসূচির আনুষ্ঠানিক উদ্বোধন করেন কিশোরগঞ্জ জেলা পরিষদের প্রশাসক জনাব খালেদ সাইফুল্লাহ সোহেল খান।

জেলা পরিষদ, কিশোরগঞ্জের অর্থায়নে এবং KISHOREGANJ YOUTH MOVEMENT-এর সার্বিক তত্ত্বাবধানে আয়োজিত এ অভিযানে শতাধিক স্বেচ্ছাসেবী অংশগ্রহণ করেন।
এসময় নদীর বিভিন্ন অংশে জমে থাকা কচুরিপানা ও ময়লা-আবর্জনা অপসারণের মাধ্যমে নদীর স্বাভাবিক প্রবাহ ফিরিয়ে আনার উদ্যোগ নেওয়া হয়।

উদ্বোধনী বক্তব্যে খালেদ সাইফুল্লাহ সোহেল খান বলেন, নরসুন্দা নদী কিশোরগঞ্জের ঐতিহ্যের অংশ। নদীকে দূষণমুক্ত ও সচল রাখতে সবাইকে সম্মিলিতভাবে কাজ করতে হবে। পরিবেশ রক্ষায় তরুণদের অংশগ্রহণ অত্যন্ত প্রশংসনীয় বলেও তিনি উল্লেখ করেন।

আয়োজকরা জানান, নরসুন্দা নদীকে দখল ও দূষণমুক্ত রাখতে ভবিষ্যতেও নিয়মিত পরিষ্কার-পরিচ্ছন্নতা অভিযান পরিচালনা করা হবে।