1. অর্থ ও বাণিজ্য
  2. আন্তর্জাতিক
  3. ইসলাম
  4. খবরের দিগন্ত
  5. খেলাধুলা
  6. তথ্য প্রযুক্তি
  7. বাংলাদেশ
  8. বিনোদন
  9. মতামত
  10. রাজনীতি
  11. সর্বশেষ
আজকের সর্বশেষ খবর

ঝিটকা আনন্দ মোহন উচ্চ বিদ্যালয়ের এডহক কমিটির নবনির্বাচিত সভাপতি মোঃ হুমায়ূন কবির

ডেস্ক নিউজ
June 10, 2026 1:00 am
Link Copied!

মানিকগঞ্জের ঐতিহ্যবাহী হরিরামপুর উপজেলার ঝিটকা আনন্দ মোহন উচ্চ বিদ্যালয়ের এডহক কমিটির সভাপতি নির্বাচিত হয়েছেন সুপ্রিম কোর্টের বিশিষ্ট আইনজীবী মো. হুমায়ূন কবির।

তিনি উক্ত বিদ্যালয়ের প্রাক্তন ছাত্র পরিষদের সাধারণ সম্পাদক হিসেবে সুনামের সাথে দায়িত্ব পালন করে আসছেন। বিদ্যালয়ের সার্বিক শিক্ষার মান উন্নয়ন ও সুষ্ঠু প্রশাসনিক পরিবেশ বজায় রাখার লক্ষ্যে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ তাকে এই দায়িত্ব প্রদান করেছেন।

নবগঠিত এডহক কমিটির সভাপতি নির্বাচিত হওয়ায় বিদ্যালয়ের শিক্ষক, বর্তমান ও প্রাক্তন শিক্ষার্থীবৃন্দ এবং স্থানীয় সুধীসমাজ তাকে আন্তরিক অভিনন্দন জানিয়েছেন। মো. হুমায়ূন কবির বিদ্যালয়ের ঐতিহ্য ও গৌরব ধরে রাখতে সকলের সহযোগিতা কামনা করেছেন।