1. অর্থ ও বাণিজ্য
  2. আন্তর্জাতিক
  3. ইসলাম
  4. খবরের দিগন্ত
  5. খেলাধুলা
  6. তথ্য প্রযুক্তি
  7. বাংলাদেশ
  8. বিনোদন
  9. মতামত
  10. রাজনীতি
  11. সর্বশেষ
আজকের সর্বশেষ খবর

রুহুল কবীর রিজভীকে ফুলেল শুভেচ্ছা জানালেন উত্তরবঙ্গ সড়ক পরিবহন গ্রুপের মহাসচিব হেলাল

Link Copied!

রাজধানীর নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে দলের ভারপ্রাপ্ত মহাসচিব রুহুল কবীর রিজভীকে ফুলেল শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন উত্তরবঙ্গ সড়ক পরিবহন গ্রুপের মহাসচিব এবং রাজশাহী বাস মালিক সমিতির সাধারণ সম্পাদক নজরুল ইসলাম হেলাল।

নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে অনুষ্ঠিত এ সাক্ষাতে উপস্থিত ছিলেন রাজশাহী মহানগর বিএনপির সভাপতি মামুনুর রশীদ মামুন, রাজশাহী মহানগর শ্রমিকদলের সভাপতি রফিকুল ইসলাম পাখি, রাজশাহী মহানগর বিএনপির সাবেক আহ্বায়ক কমিটির সদস্য রফিকুল ইসলাম ইমন, রাজশাহী জেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব শাহরিয়ার আমিন বিপুল, যুগ্ম আহ্বায়ক মাহফুজুর রশীদ মিতুসহ রাজশাহী মহানগর ও জেলা বিএনপির বিভিন্ন ইউনিটের নেতাকর্মীরা।

এ সময় উত্তরবঙ্গ সড়ক পরিবহন গ্রুপের পক্ষ থেকে রুহুল কবীর রিজভীকে ফুলেল শুভেচ্ছা ও অভিনন্দন জানান নজরুল ইসলাম হেলাল। পরে দলের সাংগঠনিক কার্যক্রমসহ বিভিন্ন বিষয়ে নেতৃবৃন্দের মধ্যে মতবিনিময় হয়।

এ সময় রাজশাহী মহানগর বিএনপির সভাপতি মামুনুর রশীদ মামুন বলেন, “দলের সাংগঠনিক কার্যক্রমকে আরও শক্তিশালী ও গতিশীল করার বিষয়ে রুহুল কবীর রিজভীর সঙ্গে গুরুত্বপূর্ণ মতবিনিময় হয়েছে। রাজশাহীর নেতাকর্মীরা দলের সাংগঠনিক কর্মকাণ্ডে ঐক্যবদ্ধভাবে কাজ করে যাচ্ছে।”

এ সময় উত্তরবঙ্গ সড়ক পরিবহন গ্রুপের মহাসচিব ও রাজশাহী বাস মালিক সমিতির সাধারণ সম্পাদক নজরুল ইসলাম হেলাল বলেন, “উত্তরবঙ্গ সড়ক পরিবহন গ্রুপের পক্ষ থেকে রুহুল কবীর রিজভীকে ফুলেল শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছি। দলের সাংগঠনিক কার্যক্রমসহ বিভিন্ন বিষয়ে তাঁর সঙ্গে মতবিনিময় হয়েছে।”

এ সময় রাজশাহী মহানগর শ্রমিকদলের সভাপতি রফিকুল ইসলাম পাখি বলেন, “বিএনপির সাংগঠনিক কার্যক্রমকে আরও শক্তিশালী করতে নেতাকর্মীদের ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে। দলের ভারপ্রাপ্ত মহাসচিবের সঙ্গে সাক্ষাতে সাংগঠনিক বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা হয়েছে।”

মুহাম্মদ সামিল খান,
রাজশাহী প্রতিনিধি