1. অর্থ ও বাণিজ্য
  2. আন্তর্জাতিক
  3. ইসলাম
  4. খবরের দিগন্ত
  5. খেলাধুলা
  6. তথ্য প্রযুক্তি
  7. বাংলাদেশ
  8. বিনোদন
  9. মতামত
  10. রাজনীতি
  11. সর্বশেষ
আজকের সর্বশেষ খবর

ঝিটকা স্কুলের ক্লাসে শতভাগ উপস্থিতি ও পড়াশোনায় মনোযোগী হতে শিক্ষার্থীদের পুরস্কার ঘোষণা

ডেস্ক নিউজ
August 28, 2026 6:14 pm
Link Copied!

মানিকগঞ্জের হরিরামপুর উপজেলার ঐতিহ্যবাহী ঝিটকা আনন্দ মোহন উচ্চ বিদ্যালয়ের শিক্ষার্থীদের ক্লাসে শতভাগ উপস্থিতি নিশ্চিত এবং পড়াশোনায় মনোযোগী করে তুলতে এক ব্যতিক্রমী উদ্যোগ নেওয়া হয়েছে। ষষ্ঠ শ্রেণি হতে দশম শ্রেণির শিক্ষার্থীদের নিয়মিত বিদ্যালয়ে আসা ও পড়াশোনায় ভালো পারফর্ম করা শিক্ষার্থীদের উৎসাহ দিতে বিশেষ পুরস্কার দেওয়ার ঘোষণা দিয়েছেন বিদ্যালয় পরিচালনা (এডহক) কমিটির সভাপতি ও বাংলাদেশ সুপ্রিম কোর্টের আইনজীবী মোঃ হুমায়ূন কবির। সম্প্রতি বিদ্যালয় প্রাঙ্গণে আয়োজিত শিক্ষার্থীদের এক সমাবেশে সভাপতি এই ঘোষণা দেন।

এডভোকেট মোঃ হুমায়ূন কবির বলেন, “একটি মানসম্মত শিক্ষা প্রতিষ্ঠান গড়ার পূর্বশর্ত হলো শিক্ষার্থীদের নিয়মিত ক্লাসে উপস্থিতি। কোনো শিক্ষার্থী যেন অযথা ক্লাস মিস না করে এবং প্রতিদিন স্কুলে এসে মনোযোগ দিয়ে পড়াশোনা করে, সে জন্যই এই উদ্যোগ। মাস শেষে এবং শিক্ষাবর্ষ শেষে যেসব শিক্ষার্থী ক্লাসে শতভাগ উপস্থিত থাকবে এবং পড়াশোনায় ভালো ফলাফল করবে, তাদের বিশেষ সম্মাননা ও পুরস্কারে ভূষিত করা হবে। পাশাপাশি নিয়মিত ক্লাসে উপস্থিতি থাকার জন্য পাঁচজন শ্রেণি শিক্ষককেও পুরস্কার দেওয়া হবে।
বিদ্যালয়ের প্রধান শিক্ষক , শিক্ষকবৃন্দ ও অভিভাবকগণও এই উদ্যোগকে স্বাগত জানিয়েছেন। তারা জানান, এই ঘোষণার ফলে শিক্ষার্থীদের মধ্যে স্কুলে আসার এবং পড়াশোনায় ভালো করার ইতিবাচক প্রতিযোগিতা তৈরি হবে, যা বিদ্যালয়ের সামগ্রিক ফলাফলেও প্রভাব ফেলবে।