1. অর্থ ও বাণিজ্য
  2. আন্তর্জাতিক
  3. ইসলাম
  4. খবরের দিগন্ত
  5. খেলাধুলা
  6. তথ্য প্রযুক্তি
  7. বাংলাদেশ
  8. বিনোদন
  9. মতামত
  10. রাজনীতি
  11. সর্বশেষ
আজকের সর্বশেষ খবর

পাকিস্তানকে হোয়াইটওয়াশ করলো বাংলাদেশ

ডেস্ক নিউজ
May 20, 2026 1:28 pm
Link Copied!

মিরপুর টেস্টের দুর্দান্ত জয়ের পর সিলেটেও দাপট ধরে রেখে ক্রিকেটের দীর্ঘতম সংস্করণে এক নতুন ইতিহাস গড়লো বাংলাদেশ। দুই ম্যাচ সিরিজের দ্বিতীয় ও শেষ টেস্টে শক্তিশালী পাকিস্তানকে ৭৮ রানে হারিয়ে ঘরের মাটিতে প্রথমবারের মতো দলটিকে হোয়াইটওয়াশ করার গৌরব অর্জন করলো টাইগাররা। ৪৩৭ রানের বিশাল ও পাহাড়সম লক্ষ্য তাড়া করতে নেমে ম্যাচের পঞ্চম ও শেষ দিনে ৩৫৮ রানে অলআউট হয় পাকিস্তান।

ম্যাচের চতুর্থ দিন শেষে পাকিস্তানের সংগ্রহ ছিল ৭ উইকেটে ৩১৬ রান। জয়ের জন্য শেষ দিনে পাকিস্তানের প্রয়োজন ছিল ১২১ রান, আর ঐতিহাসের দোরগোড়ায় দাঁড়িয়ে থাকা বাংলাদেশের দরকার ছিল মাত্র ৩টি উইকেট। দিনের শুরুতে পেসার নাহিদ রানার বলে মোহাম্মদ রিজওয়ানের ক্যাচ স্লিপে মিস করেন মেহেদী হাসান মিরাজ। জীবন পেয়ে সাজিদ খানকে সাথে নিয়ে অষ্টম উইকেটে ৫৪ রানের একটি বিপজ্জনক জুটি গড়ে বাংলাদেশকে কিছুটা চিন্তায় ফেলে দেন রিজওয়ান।

তবে ম্যাচের ৯৬তম ওভারে সাজিদ খানকে (২৮) স্লিপে নাজমুল হোসেন শান্তর ক্যাচ বানিয়ে সেই বিপজ্জনক ব্রেকথ্রু এনে দেন অভিজ্ঞ বাঁহাতি স্পিনার তাইজুল ইসলাম। এই উইকেটের মাধ্যমে টেস্ট ক্রিকেটে নিজের ১৮তম ফাইফার (৫ উইকেট) পূর্ণ করেন তিনি। ঠিক পরের ওভারেই পেসার শরীফুল ইসলাম প্রথম বলেই বড় আঘাত হানেন। সেঞ্চুরির দোরগোড়ায় থাকা পাকিস্তানের শেষ ভরসা মোহাম্মদ রিজওয়ানকে (৯৪) গালিতে মিরাজের ক্যাচে পরিণত করে সাজঘরে পাঠান তিনি। এরপর শেষ উইকেট হিসেবে খুররম শাহজাদকে তানজিদ হাসানের ক্যাচ বানিয়ে পাকিস্তানের ইনিংসের এপিটাফ লিখে দেন তাইজুল। দ্বিতীয় ইনিংসে ১২০ রান খরচায় ৬টি উইকেট শিকার করেন এই স্পিনার।