1. অর্থ ও বাণিজ্য
  2. আন্তর্জাতিক
  3. ইসলাম
  4. খবরের দিগন্ত
  5. খেলাধুলা
  6. তথ্য প্রযুক্তি
  7. বাংলাদেশ
  8. বিনোদন
  9. মতামত
  10. রাজনীতি
  11. সর্বশেষ
আজকের সর্বশেষ খবর

কীভাবে করবেন আয়কর রেয়াতযোগ্য বিনিয়োগ ও ট্যাক্স রিবেট পরিগণনা

Link Copied!

আয়কর একটি সহজ বিষয়। ৩০ শে জুন বৎসরান্তে একবার রিটার্ন দাখিল করতে হয় বিধায় এবং নিয়মিত চর্চার অভাবে বিষয়টি আমাদের নিকট জটিল বলে মনে হয়।

গত অর্থ বৎসর (৩০ শে জুন ২০২৫) হতে আয়কর রিটার্ন অনলাইন বাধ্যতামূলক করার ফলে আয়কর রিটার্ন পূরন করা, আয়কর পরিগণনা করা, লাইফস্টাইল ফরম পুরন করা, সম্পদ ও দায়ের বিবরনী প্রস্তুত করা একদিকে যেমন সহজ হয়েছে অপর দিকে স্বচ্ছতা ও জবাবদিহিতাও সক্রিয় হয়েছে।

অনলাইন সিস্টেমে খাতওয়ারী আয়ের তথ্য ধারাবাহিকভাবে পূরণ করতে হয়। এক খাতের তথ্য প্রদান না করলে পরবর্তী ধাপে যাওয়া যায় না। ফলে করদাতার আয়ের প্রতিটি স্তর ক্রমান্বয়ে পূরণ করে অগ্রসর হতে হয়। ফরম পূরণকালে e-Return সয়ংক্রিয়ভাবে অনুষঙ্গীক প্রশ্ন উত্থাপন করে, যার সঠিক উত্তর যথাস্থানে সন্বিবেশীত করতে হয়।

করদাতাদের সুবিধার্থে আমি প্রতিটি স্তরের তথ্য পূরণের ধারাবাহিকতা এই কলামে ক্রমান্বয়ে তুলে ধরতে চেষ্টা করব।

প্রথমেই আমি কর রেয়াত পাওয়ার খাত সমূহ কি কি এবং কর রেয়াত পরিগণনার ফর্মূলা নিয়ে আলোচনা করব। ৩০ শে জুন ২০২৬ সমাপ্ত অর্থবছরে কর রেয়াত পেতে হলে আপনাকে ৩০ শে জুন ২০২৬ তারিখের মধ্যেই নিম্নলিখিত খাত সমূহে বিনিয়োগ করতে হবেঃ-

কর রেয়াতযোগ্য বিনিয়োগের খাতসমূহঃ-

১ বাংলাদেশে পরিশোধিত জীবন বিমা পলিসির প্রিমিয়াম বা চুক্তিভিত্তিক “Deffered Annuity”
2 Provident Fund Act, 1925 এর বিধানাবলি প্রযোজ্য এইরুপ যেকোনো তহবিলে করদতার চাঁদা
৩ করদাতা ও তাহার নিয়োগকর্তা কর্তৃক অনুমদিত ভবিষ্য তহবিলে প্রদত্ত চাঁদা
৪ অনুমোদিত বার্ধক্য তহবিলে প্রদত্ত চাঁদা
৫ সরকারী সিকিউরিটিজে অনধিক ৫ (পাঁচ) লক্ষ টাকার বিনিয়োগ
৬ ইউনিট সার্টিফিকেট, মিউচুয়াল ফান্ড, ইটিএফ অথবা যৌথ বিনিয়োগ স্কিম ইউনিট সার্টিফিকেটে অনধিক ৫ (পাঁচ) লক্ষ টাকার বিনিয়োগ
৭ ডিপোজিট পেনশন/ মাসিক সঞ্চয় স্কিমে প্রদত্ত চাঁদা যা অনধিক ১ (এক) লক্ষ ২০ (বিশ) হাজার টাকা
৮ সর্বজনীন পেনশন স্কিমে প্রদেয় যে কোনো পরিমাণ চাঁদা
৯ অনুমোদিত স্টক এক্সেঞ্জের সহিত তালিকাভুক্ত কোনো সিকিউরিটিজে নতুন বিনিয়োগ
১০ কোনো দাতব্য হাসপাতাল বা প্রতিবন্ধী ব্যক্তিগণের কল্যাণে স্থাপিত সংগঠনকে করদাতা কর্তৃক দান

কর রেয়াতের পরিমান নির্ধারনের ফর্মূলাঃ-

(ক) বর্তমান অর্থবছরের মোট আয়ের ০.০৩ ভাগ ***
(খ) বর্তমান অর্থবছরের মোট বিনিয়োগের ০.১৫ ভাগ ***
(গ) সর্বোচ্চ ১,০০০,০০০
(ক), (খ) বা (গ), এই তিনটির মধ্যে যেটি কম সেটি করদাতা কর রেয়াত হিসাবে দাবী করবেন। ***
আয়কর আইনের খাতওয়ারী বিষয়গুলো ধারাবাহিকভাবে দেখতে চোখ রাখুন দৈনিক দিকদিগন্তের পরবর্তী সংখ্যায়।

আব্দুল মতিন এফ সি এ
চার্টার্ড এ্যাকাউন্টেন্ট এবং
আয়কর পরামর্শ দাতা
মোবাইলঃ- ০১৭৩০-৭০১৬৪০
ইমেইলঃ- amatinfca@gmail.com