টয়েনবি সার্কুলার রোড, মতিঝিল, ঢাকা - ১০০০মঙ্গলবার , ৩০ জুন ২০২৬
  1. অর্থ ও বাণিজ্য
  2. আন্তর্জাতিক
  3. ইসলাম
  4. খবরের দিগন্ত
  5. খেলাধুলা
  6. তথ্য প্রযুক্তি
  7. বাংলাদেশ
  8. বিনোদন
  9. মতামত
  10. রাজনীতি
  11. সর্বশেষ
আজকের সর্বশেষ খবর

যুক্তরাষ্ট্রের বাণিজ্যচুক্তি বাস্তবায়নের আগে সংসদে আলোচনা হবে: পররাষ্ট্র প্রতিমন্ত্রী

ডেস্ক নিউজ
মার্চ ২৫, ২০২৬ ২:৪৯ পূর্বাহ্ণ
Link Copied!

অন্তর্বর্তী সরকারের আমলে যুক্তরাষ্ট্রের সঙ্গে সম্পাদিত বাণিজ্যচুক্তি বাস্তবায়নের আগে সরকার তা জাতীয় সংসদে ও সংসদের বাইরে আলোচনা করবে। প্রয়োজনে এ নিয়ে যুক্তরাষ্ট্রের সঙ্গেও আলোচনা হতে পারে। মঙ্গলবার বিকেলে পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ ইসলাম পররাষ্ট্র মন্ত্রণালয়ে সাংবাদিকদের প্রশ্নের উত্তরে এ কথা জানান।

জানতে চাইলে শামা ওবায়েদ ইসলাম বলেন, ‘এই চুক্তি না, যুক্তরাষ্ট্রের সঙ্গে বাংলাদেশের আরও অনেক চুক্তি আছে বিভিন্নভাবে। ট্রেডে আছে, অন্য জায়গায় আছে। যুক্তরাষ্ট্রের সঙ্গে এসব চুক্তি বাংলাদেশের অর্থনীতিকে সরাসরি প্রভাবিত করে, বাংলাদেশের মানুষকে সরাসরি প্রভাবিত করে, বিশেষ করে আমাদের বেসরকারি খাতকে প্রভাবিত করে। সুতরাং এর প্রতিটি চুক্তি আমাদের বাংলাদেশের স্বার্থ রক্ষা করে আমরা বাস্তবায়নে যাব এবং বাস্তবায়নে যাওয়ার আগে অবশ্যই এটা নিয়ে আলোচনা হবে।’