1. অর্থ ও বাণিজ্য
  2. আন্তর্জাতিক
  3. ইসলাম
  4. খবরের দিগন্ত
  5. খেলাধুলা
  6. তথ্য প্রযুক্তি
  7. বাংলাদেশ
  8. বিনোদন
  9. মতামত
  10. রাজনীতি
  11. সর্বশেষ
আজকের সর্বশেষ খবর

ভাইরাল সংলাপ ‘রাগ করলা’ নিয়ে নিলয়ের ফেসবুক স্ট্যাটাস

ডেস্ক নিউজ
May 20, 2026 2:05 pm
Link Copied!

“রাগ করলা, কথাটা ঠিক না বেঠিক?”—সামাজিক যোগাযোগমাধ্যমে এই মুহূর্তে সবচেয়ে বেশি ভাইরাল হওয়া সংলাপ এটি। ফেসবুক বা টিকটক স্ক্রল করলেই সাধারণ মানুষের হাস্যরস, ব্যঙ্গচিত্র কিংবা একে অপরকে খোঁচা দেওয়ার জন্য এই সংলাপটি প্রতিনিয়ত ব্যবহার করতে দেখা যাচ্ছে। তবে ইন্টারনেটের এই নতুন ‘ভাইরাল ট্রেন্ড’ নিয়ে এবার তীব্র ক্ষোভ ও কড়া সমালোচনা করেছেন ছোট পর্দার জনপ্রিয় অভিনেতা নিলয় আলমগীর। নিজের ভেরিফাইড ফেসবুক অ্যাকাউন্টে দেওয়া এক পোস্টে তিনি একে সমাজের ‘রুচির দুর্ভিক্ষ’ বলে আখ্যা দিয়েছেন।

ফেসবুক পোস্টে সামাজিকভাবে ভাইরাল বিষয়বস্তুর পেছনে মানুষের অন্ধ ছুটে চলা ও বাণিজ্যিকিকরণকে ইঙ্গিত করে নিলয় আলমগীর লেখেন, “রাগ করলা, রাগ করলা বলতে বলতে তাকে ভাইরাল করো, তারপর তাকে দিয়ে শোরুম উদ্বোধন করাও। অ্যাওয়ার্ড অনুষ্ঠানে ইনভাইট করে অ্যাওয়ার্ড দাও। তারপর স্ট্যাটাস দাও, রুচির দুর্ভিক্ষ।”

মূলত বাংলাদেশে কোনো সাধারণ বা মানহীন বিষয়বস্তুকে রাতারাতি সস্তা জনপ্রিয়তার শীর্ষে পৌঁছে দেওয়া এবং পরবর্তীতে সেই ভাইরাল ব্যক্তিকে দিয়ে বিভিন্ন বাণিজ্যিক প্রতিষ্ঠানের শোরুম উদ্বোধন বা বড় বড় অ্যাওয়ার্ড অনুষ্ঠানে অতিথি করার যে অদ্ভূত সংস্কৃতি তৈরি হয়েছে, অভিনেতা মূলত সেই অসঙ্গতিকেই আঙুল দিয়ে দেখিয়েছেন। নিলয়ের এই বিস্ফোরক মন্তব্যের পর সামাজিক যোগাযোগমাধ্যমে তুমুল আলোচনা ও বিতর্কের সৃষ্টি হয়েছে। তবে নেটিজেনদের একটি বিশাল অংশ অভিনেতার এই যৌক্তিক বক্তব্যের সাথে সম্পূর্ণ একমত পোষণ করে সস্তা ভাইরাল সংস্কৃতির বিরুদ্ধে মন্তব্য করছেন।

উল্লেখ্য, সম্প্রতি ফেসবুকের পাতায় এক কথিত কবিরাজের বেশে এক ব্যক্তির ভিডিও ক্লিপ ব্যাপকভাবে ছড়িয়ে পড়ে, যিনি মূলত এই সংলাপে আলোচনায় এসেছেন। তবে খোঁজ নিয়ে জানা গেছে, ওই ব্যক্তি আসলে কোনো বাস্তব কবিরাজ নন, তিনি একজন পেশাদার অভিনেতা; যাঁর নাম ঈমান আলী এবং তিনি গাজীপুরে বসবাস করেন। একটি নাটকের দৃশ্য থেকে তাঁর এই সংলাপটি কেটে সামাজিক মাধ্যমে ছড়িয়ে দেওয়া হলে তা রাতারাতি ভাইরাল রূপ নেয়।